স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয় সায়েন্সল্যাব।

শনিবার (৩ আগস্ট) দুপুরে তারা বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন৷

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করছেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/ জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/ দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর।

এদিকে এদিন সকাল থেকে সায়েন্সল্যাব মোড়ে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। তবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কাউকে এই এলাকায় অবস্থান করতে দেখা যায়নি৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ