স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। ইতোমধ্যে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ ও পল্টন মোড়। মানববন্ধনে যোগ দিতে দলে দলে আসছেন নেতাকর্মীরা।

রবিবার (১০ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, মানববন্ধন উপলক্ষ্যে পল্টন থেকে প্রেস ক্লাব, কদম ফোয়ারা মোড় পর্যন্ত রয়েছে বিএনপি নেতাকর্মীদের জমায়েত। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে স্লোগান দিচ্ছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সরকার পতনের দাবিই তাদের স্লোগানের মূল কথা।

মানববন্ধনে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এদিকে বিএনপির মানববন্ধনকে কেন্দ্রী করে প্রেসক্লাব এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মোতায়ন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ