হজ সম্পন্ন করে দেশে ফিরলেন ২৬ হাজার ১০৯ হাজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হজ সম্পন্ন করে দেশে ফিরলেন ২৬ হাজার ১০৯ হাজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

 

ফাইল ছবি। সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে ২৬ হাজার ১০৯ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯৫ এবং বেসরকারি ব্যবস্থাপনার ২১ হাজার ৫১৪ জন দেশে ফিরেন।

মঙ্গলবার (১৭ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৮ হাজার ৭১৪, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে ১০ হাজার ৬১৫ এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ৬ হাজার ৭৮০ জন হাজি দেশে ফিরেছেন।

হেল্প ডেস্ক আরও জানিয়েছে, এখন পর্যন্ত ৬৬টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ২২টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের, ২৭টি সাউদিয়ার এবং ১৭টি ফ্লাইনাস এয়ারলাইনসের।

এদিকে হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৩২ জন বাংলাদেশি মারা গেছেন । তাদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৬ জন নারী। এদের মধ্যে ২১ জন মক্কায়, ১০ জন মদিনায় এবং ১ জন আরাফায় মারা গেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ