হঠাৎ সচিবদের সভা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হঠাৎ সচিবদের সভা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামিকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাওয়া সচিবদের সভা হঠাৎ আজ (সোমবার) অনুষ্ঠিত হয়। এতে কৌতুহলের জন্ম হয়। বিভিন্ন গণমাধ্যমে সচিবসভা ডাকা হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়। এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে সিনিয়র সচিব ও সচিবদের নিয়ে এক সভা আয়োজন নিয়ে বিশেষ কৌতূহল তৈরি হয়েছিল। তবে সেই সভা বিশেষ কোনো সভা ছিল না।’

সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে ছয় নম্বর ভবনে সকাল সাড়ে ১০টার দিকে এই সভা শুরু হয়। সভা শেষে বেলা সোয়া ১টার দিকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রিপরিষদ সচিব। সভায় তিনি সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি বিশেষ কোনো মিটিং না। আমরা যে নিয়মিত মিটিং করি সেই মিটিং। এটি আগামী কাল ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম পড়েছে। সেজন্য মিটিং একদিন আগে করেছি।

আজকের মিটিংয়ে কোনো নির্দেশনা ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা ছিল না। আমরা এই মিটিংয়ে সাধারণত যে জিনিসটা আলোচনা করি সেটাই ছিল। আমাদের অনেকগুলো প্রস্তাব ছিল। আমাদের কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয় ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আমাদের যে সরকারি হাসপাতাল ছিল সেই হাসপাতালের নিয়োগবিধিটা আমরা করে দিয়েছি।’

নির্বাচনের আগে মাঠ পর্যায়ে প্রশাসন কীভাবে কাজ করবে সে বিষয়ে কোনো নির্দেশনা ছিল কি না- প্রশ্নে তিনি আরও বলেন, ‘না, না। এরকম কিছু না।’

স্কুল সরকারিকরণের বিষয় ছিল কি না- জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেটি আমাদের প্রতিটি মিটিংয়ে সাবজেক্ট থাকে।’

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বাইরেও কয়েকজন সচিব ছিলেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওইখানে আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছি। সেটি হচ্ছে প্রকল্প বাছাই করার ক্ষেত্রে আন্তর্জাতিক যে উইন্ডোগুলো তৈরি হচ্ছে সেখানে সচিবরা যেন একটি বেশি নজর দেন সেই বিষয় নিয়ে কথা হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ