হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলার খোয়াই, করাঙ্গী ও সোনাই নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার পর এখন কমতে শুরু করেছে। বাসাবাড়ি থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। ফলে অনেকটা স্বস্তি ফেলতে শুরু করেছে বাসিন্দারা।

শনিবার (২৪ আগস্ট) খোয়াই নদীর সবকটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে যাচ্ছে। এদিকে নদীর জালালবাদা অংশে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার পর এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে।

তবে দুর্ভোগে রয়েছে আশ্রয় নেওয়া লোকজন। তাদের ত্রাণ সহায়তা অপ্রতুল। অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এগিয়ে আসলেও প্রশাসনের লোকজন তাদেরকে খোঁজখবর নিচ্ছে না।

হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের নাসিমা আক্তার জানান, বন্যায় আমাদের বাড়িঘর তলিয়ে গেছে। তবে কোনো জনপ্রতিনিধি আমাদের খোঁজখবর নেয় না। রাজনৈতিক দলের কিছু সহায়তা পেয়েছি।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাঈন বলেন, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে। নদীর পানি এখন বিপদমুক্ত রয়েছে। ভারত থেকে পানি না ছাড়লে আমাদের খোয়াই নদী শান্ত থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ