হরতাল সফলে ঢাকা উত্তর যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতাল সফলে ঢাকা উত্তর যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে এই মিছিল করেন তারা। এ সময় ‘ডামি নির্বাচন মানি না, মানব না’, ‘একতরফা নির্বাচন মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান রাজের নেতৃত্বে এই মিছিল হয়।

এতে ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ