হরিপুরে আমগাঁও ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরিপুরে আমগাঁও ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন শাখার বর্ধিত সভাঅনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী অবহিতকরণের লক্ষে এ সভার আয়োজন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার যাদুরানি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং আমগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, হরিপুর উপজেলার মাটি ও মানুষের নেতজ-হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশরাফুল হাসান।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম, সফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং ২ নং আমগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলাদের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, হরিপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ২নং আমগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছাত্রনেতা জমির উদ্দীন, যুবদল সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাজু, স্বেচ্ছাসেবকদল সভাপতি আমির হোসেন কৃষকদল সভাপতি মাহাবুব আলম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা যেকোনো মূল্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। মানুষের প্রতি কোনো ধরণের অন্যায় হলে তিনি তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। তারেক রহমান ইতিপূর্বে ভার্চুয়ালি যুক্ত থেকে এসব নির্দেশনা দিয়েছেন। এতে সংখ্যালঘুরা যাতে কোনোভাবেই লাঞ্ছিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ