হাতিয়াকে স্বর্ণে মুড়িয়ে দেওয়ার ঘোষণা সাবেক এমপির - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতিয়াকে স্বর্ণে মুড়িয়ে দেওয়ার ঘোষণা সাবেক এমপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ার যাবতীয় সমস্যা নিরসনে আমি সব রকমের ব্যবস্থা গ্রহণ করব। আমি হাতিয়াকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেব বলে ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় হাতিয়া উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ছাত্র জনতার গণঅভ্যূথানে ও বন্যায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

ফজলুল আজিম বলেন, সবাই ধৈর্য্য ধরুন, নির্বাচন নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। বর্তমান সরকারের প্রধানের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমি হাতিয়ার নদী ভাঙন রোধ এবং ফেরী চলাচলের বিষয়ে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতিয়ার মানুষের সাথে থাকবো, সন্ত্রাসী চাঁদাবাজ অস্ত্রবাজদের নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীদের সহযোগিতা করবেন। হাতিয়াতে যত অনিয়ম অন্যায় হয়েছে তার সব কিছুর আইনগত বিচার হবে। আপনার ছাত্র আন্দোলনে শহীদ রিটন ও রিজভীর জন্য বিশেষভাবে দোয়া করবেন।

জেলা বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজের সাবেক সভাপতি শামীমা আজিম, আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারহান মোহাম্মদ আজিম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহ-সভাপতি মোসলে উদ্দিন চৌধুরী, এডভোকেট ইউনুছ, হাসিব মাইন উদ্দিন মাহমুদ। পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।

প্রসঙ্গত, প্রকৌশলী ফজলুল আজিম নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে তিন মেয়াদে সংসদ সদস্য ছিলেন। তিনি একজন শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ