হামলার মুখে রাস্তায় অবস্থান নিলেন এমপি হান্নান মাসউদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামলার মুখে রাস্তায় অবস্থান নিলেন এমপি হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ

 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
নির্বাচনের পর সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে গিয়ে হামলার শিকার হন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি উত্তপ্ত হলে একপর্যায়ে তিনি ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে তিনি ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে, যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, ‘আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসী-ডাকাতেরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। আমি এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।’

এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ