হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৩, শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব।

বার্তায় আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৩৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৫ জন, গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ৯৪ জন।

১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ