হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন এবং ঢাকা জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে নিহতের সংখ্যা ৩১ জন।

এছাড়াও একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৬৪ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬ জন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৯৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে ভর্তির সংখ্যা ১১ হাজার ৬৫২ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ