হাসপাতালের বিছানায় শুয়ে ঈদ, পাশে দাঁড়িয়ে সাহস জোগালেন সেনাপ্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতালের বিছানায় শুয়ে ঈদ, পাশে দাঁড়িয়ে সাহস জোগালেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৭ জুন) তিনি হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদের এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, শুভেচ্ছা বিনিময় পরে সেনাপ্রধান সেনাসদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকার বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানেও দায়িত্ব পালন করা সেনাসদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এসময় সেনাসদস্যরাও সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং আনন্দিত হন। পরে, তিনি (সেনাপ্রধান) তাদের সাথে (সেনা সদস্য) প্রীতিভোজেও অংশগ্রহণ করেন।

এছাড়া, বিকেলে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের পরিবারবর্গ, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরাও সেনাপ্রধানের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলেও জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ