হাসিনাকে জামায়াত-শিবিরের মেরুদণ্ড ভাঙ্গার পরামর্শ দেন ইনু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে জামায়াত-শিবিরের মেরুদণ্ড ভাঙ্গার পরামর্শ দেন ইনু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর সামনে আসছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নানাজনের সঙ্গের ফোনালাপ। এবার ফাঁস হলো জাসদের সভাপতি হাসানুল হন ইনুর সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড।

রবিবার (১৭ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক মাধ্যমে অডিও রেকর্ডটি পোস্ট করেছেন।

৫ মিনিট ৩৪ সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন, ‘আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।’

এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন, ‘আমরা রণক্ষেত্রের সাথী।’

এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘ইন্টারনেট চালু করতে বলেন। এটা আমাদেরই কাজে লাগবে। কারণ, আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে, তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব।’

এর জবাবে শেখ হাসিনা বলেন, ‘কীভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। ইন্টারনেট আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এসে করলে চালু করবে।’

এসময় ইনু বলেন, ‘বাংলাদেশে আর অন্য সরকার আসবে না।’ জামায়াত-শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদের সভাপতি বলেন, ‘জামায়াত-শিবির আবারও এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন।’

ইনু পরামর্শ দেন, শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, তাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, ‘এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সবগুলোই ঠিক আছে।’

এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেটিও গণঅভ্যুত্থান চলার সময়ের।

এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরের দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড সামনে এসেছে। যার সবগুলোর কথোপকথনই গাঁ শিউরে ওঠার মতো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ