১০ মিনিটের আপত্তিকর দৃশ্য, কত পারিশ্রমিক পেলেন তৃপ্তি? - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ মিনিটের আপত্তিকর দৃশ্য, কত পারিশ্রমিক পেলেন তৃপ্তি?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ডিসেম্বরের ১ তারিখ ‘অ্যানিমেল’ মুক্তির পর থেকে আলোচনা-সমালোচনা এখনো চলছে। রণবীর কাপুর, ববি দেওলকে নিয়ে যতটা আলোচনা, অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়েও কোনো অংশে কম চর্চা হচ্ছে না। ছবিতে রণবীরের নায়িকা রাশমিকা মান্দানা। অথচ মাত্র ১০ মিনিটের চরিত্রের অভিনেত্রী তৃপ্তি দিমরি ছাপিয়ে গেছেন রাশমিকাকেও। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবিতে আপত্তিকর দৃশ্যে দেখা গেছে তৃপ্তিকে। সেই সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তৃপ্তি? জানা গেছে, ‘অ্যানিম্যাল’ ছবিতে ‘জোয়া’র চরিত্রে অভিনয় করার জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন তৃপ্তি। যদিও পারিশ্রমিকের এই টাকার পরিমাণ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী নিজে। তবে টাকার চেয়ে ব্যাপক প্রচার পেয়েছেন এই অভিনেত্রী, এটা বলাই যায়। অল্প কয়েক দিনে তার ফলোয়ার বেড়েছে কয়েক গুণ। যদিও রণবীরের সঙ্গে নগ্ন হয়ে অন্তরঙ্গ দৃশ্যে তার অভিনয় পছন্দ হয়নি তৃপ্তির পরিবারের সদস্যদের।

অভিনেত্রী জানান, তার মা-বাবা নাকি ওই দৃশ্য দেখে মোটেই খুশি নন। তবে সমালোচক ও দর্শকের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত তৃপ্তি নিজে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ