১৫ আগস্ট অস্থিতিশীলতা সৃষ্টি করলে জনগণ প্রতিরোধ করবে: রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৫ আগস্ট অস্থিতিশীলতা সৃষ্টি করলে জনগণ প্রতিরোধ করবে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে জনগণ প্রতিরোধ করবে বলে হুশিয়ারী দিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

বুধবার (১৪ আগস্ট ) বিকালে ‘বিশ্ব আলেমাদ্বীন, ইসলামি চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) এর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণে’ যুব জাগপা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনার পতন ভারত সরকার মেনে নিতে পারছে না। তাই শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে ভারতে নিরব শোক বইছে! তবে শেখ হাসিনা দিল্লি বসে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। ভাড়াটিয়া সন্ত্রাসী, চোর-ডাকাত ও উগ্র-হিন্দুত্ববাদের মাধ্যমে বাংলাদেশে দাঙ্গা লাগাতে চায়!

তিনি বলেন, আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টিকারী রাজনৈতিক দল। তাদের (আওয়ামী লীগের) হাতে ছাত্র -শিক্ষক, কৃষক -শ্রমিক, আলেম ও সংখ্যালঘু কেউ নিরাপদ নয়। সুতরাং আওয়ামী লীগের শাসনামলে পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে গণহত্যা ও গুম -খুন সহ সকল হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত।

রাশেদ প্রধান বলেন, আমি আল্লাহর আরশে আযীমের দিকে তাকিয়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হত্যার বিচার চাই। শেখ হাসিনার কারান্তরীন অবস্থায় নিছক নিপীড়ন -নির্যাতনের মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুর যাত্রী বানানো হয়েছিলো।

তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন একজন বিশ্ব নন্দিত আলেম ও ইসলামি চিন্তাবিদ। তাঁর রেখে যাওয়া ইসলামি চেতনার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা নেতা আবুল কালাম আজাদ, যুব জাগপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন যুব জাগপা নেতা জনি নন্দী, মিজানুর রহমান, পাভেল হোসেন, রাজু শেখ, মাহফুজুর রহমান প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ