১৫ আগস্ট নিয়ে ষড়যন্ত্র ছাত্র-জনতা মোকাবেলা করবে: মঈন খান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৫ আগস্ট নিয়ে ষড়যন্ত্র ছাত্র-জনতা মোকাবেলা করবে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, জাগ্রত ছাত্র-জনতা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন বলেন, ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

তিনি আরো বলেন, ছাত্ররা প্রমাণ করেছে, কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে ৭৬৯ জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছে ১৯০ জন। এখনো ঢাকার বাইরে থেকে আহত রোগী আসছেন বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ