১৬ সংগঠন নিয়ে ৩০ সেপ্টেম্বর ঢাকায় হবে শ্রমিক কনভেনশন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক কনভেনশন ডেকেছে বিএনপি। ওইদিন সকাল ১০ টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গন মাঠে এই শ্রমিক কনভেনশন শুরু হবে।
বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, মধ্য, বাম, ডান মিলে ১৫টি শ্রমিক সংগঠন এবং জাতীয়তাবাদী শ্রমিক দল যৌথভাবে এই কনভেনশনের আয়োজন করছে।
বিএনপির দাবি, বহুদিন পর শ্রমিক কনভেনশন বাংলাদেশে শ্রমিক অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।
জনতার আওয়াজ/আ আ