১ লাখ টাকা করে পেলেন আন্দোলনে আহত ১৫ জন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১ লাখ টাকা করে পেলেন আন্দোলনে আহত ১৫ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আহত হয়ে চিকিৎসাধীন ১৫ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহত প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

রবিবার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ছয় তলায় ৬১৭ নম্বর রুমে ১৫ জন এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম,আসিফ মাহমুদ সজীব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ ১০০ কোটি টাকা অনুদান দেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ