২৯ দিনে দেশে এলো ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৯ দিনে দেশে এলো ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চলতি মাসের (নভেম্বর) প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ১১ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার কোটি টাকারও বেশি।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬৮ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার, এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৫৫ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে, অক্টোবর মাসে দেশে পাঠানো রেমিট্যান্স ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১০১ কোটি ৪৯ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ