৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছেন। এর মাধ্যমে আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, ৩১ দফা নিয়ে ইতোমধ্যে জনগণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই তৃণমূল নেতাকর্মীদের এই ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কারখানা বাজারে সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। বিএনপিকে নিয়ে অতীতে ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সজাগ-সতর্ক থাকতে হবে। একইসঙ্গে প্রতিটি নেতাকর্মী দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। দলের নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মল্লিক মিয়া। সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা লাল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক আফাজ উদ্দিন ও জেলা যুবদলের সহশ্রমবিষয়ক সম্পাদক নুর আলম।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল মুরছালিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছফর উদ্দিন, সহসাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, ছাত্রদল নেতা ছানা মিয়া ও যুবদল নেতা ফরহাদ রেজা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ