৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই। মেজর জেনারেল জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়ায় বিচার করেছেন, সেনা আইনে তাদের বিচার হয়েছে।

আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমী কোথায়? তিনি কি গায়েব হননি প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা।

আজ মঙ্গলবার সকালে ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সঙ্কটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ করা হয়। এছাড়া নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।

রিজভী বলেন, ‘৭২ থেকে ৭৫ সালে আওয়ামী সরকারের আমলে সিরাজ সিকদারসহ জাসদ ও বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বর্তমান আওয়ামী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আর্ন্তজাতিক তদন্তের মাধ্যমে এর বিচার করা হবে।

তিনি বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে ইনশা আল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের তৌহিদুর রহমান আউয়াল, ইডেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ