৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন—প্রশ্ন মোশাররফ আহমেদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন—প্রশ্ন মোশাররফ আহমেদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন বলে প্রশ্ন করেছেন সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বলেন, ‘আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন। মাঠও নাই পুরোহিতও নাই। এত দিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে।


সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।

মোশাররফ আহমেদ বলেন, ‘৮৩ কোটি খরচ করে এখন বলেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে তাহলে শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে তারপর আপনারা আসেন। একটা মতামত আমাদের দেন। পাঁচ-দশটা বিষয়ে মতামত দেন।

রাজনৈতিক দলগুলো বসে দুই মাস না পনেরো দিন বা এক মাসের মধ্যে বলতেন যে ইয়েস, এখন নির্বাচন করেন।’
মোশাররফ বলেন, ‘আপনি ৯ মাস পরে বলতেছেন কেন? এর আগে চার মাস কাটিয়েছেন হজপজ, বুকিশ এসব কাজকারবার করে। এগুলো অন্য সময় করেন। এই গণ-অভ্যুত্থান পরিস্থিতিতে মানুষের ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, সিকিউরিটি, নিরাপত্তা, প্রতিরক্ষা নাজুক থাকে।

এমন সময় ১৪ মাস কাটিয়েছেন।’
মোশাররফ আরো বলেন, ‘আমি ড. ইউনূসের বিরুদ্ধে নই। ড. ইউনূসের কাছে আমার প্রত্যাশা ছিল। আর উনি প্রসব করেছেন একটা মূষিক। এই মূষিক প্রসব করার কারণে আমি তার সমালোচনা করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ