ভবিষ্যতে প্লাস্টিক বড় হুমকি হবে: শাহীন আনাম - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভবিষ্যতে প্লাস্টিক বড় হুমকি হবে: শাহীন আনাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
ভবিষ্যতে প্লাস্টিক একটি বড় হুমকি হয়ে দেখা দেবে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে। অথচ প্লাস্টিক-পলিথিনের ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তার যথাযথ বাস্তবায়ন হয়নি। আমরা যারা ব্যবহারকারী, তাদেরকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুরে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত নারীর ক্ষমতায়নে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের দেশের মানুষের মধ্যে নিত্য ব্যবহার্য জিনিসের পুনরায় ব্যবহার করার একটি অভ্যাস রয়েছে। সময় এসেছে এই রিসাইক্লিং বিষয়টিকে আরও জোরদার করার।

সভায় উপস্থিত ছিলেন ক্লাইমেট ফাউন্ডেশনের সুহা তাবিল, অ্যাকশন এইড বাংলাদেশের আবুল কালাম আজাদ, এথিক্যাল ট্রেইনিং ইনিশিয়েটিভের মুনীর উদ্দিন শামীম, জিএসসিসির ফারাহ আনজুমসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, গবেষণা সংস্থার প্রতিনিধি এবং ‘উই’ নেটওয়ার্কের সদস্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ