লন্ডনে রেল স্টেশনের প্রস্থান বোর্ডে রমজানের বার্তা, তদন্তে রেল কর্তারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে রেল স্টেশনের প্রস্থান বোর্ডে রমজানের বার্তা, তদন্তে রেল কর্তারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন

রাজধানী লন্ডনের অন্যতম ব্যস্ত রেল স্টেশন ”কিংস ক্রস” স্টেশন , এখান থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রতিদিন যাতায়াত করছেন শত শত মানুষ। স্টেশনের সর্বত্র লাগানো আছে ডিজিটাল প্রস্থান বোর্ড , এখান থেকে দেখা যায় ট্রেন আসা ও ছেড়ে যাওয়ার সময় সূচী।

এবার এই কিংস ক্রস স্টেশনের প্রস্থান বোর্ডে রমজানের বার্তা দেখানো হয়েছে।
১০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলা পবিত্র রামাদানের জন্য বৈচিত্র্যপূর্ণ উদ্যোগের অংশ হিসাবে ২০সে মার্চ মঙ্গলবার লন্ডন স্টেশনে ট্রেনের সময়গুলির সাথে যাত্রীদের একটি সিরিজ ইসলামিক আয়াত দিয়ে স্বাগত জানানো হয়েছিল, যা নবী মোহাম্মদকে উদ্ধৃত করেছে । এর পর থেকে বিষয়টি খ্রিস্টানদের কাছ থেকে সমালোচনার জন্ম দিয়েছে। এর পর ইলেকট্রনিক ডিসপ্লে বার্তাটি মুছে ফেলেছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ বলছে , নেটওয়ার্ক রেলের প্রধানরা ইলেকট্রনিক ডিসপ্লে বার্তাটি মুছে ফেলেছে যা নবী মোহাম্মদকে উদ্ধৃত করেছে এবং কেন এটি উদযাপনের রমজান তথ্যের পরিবর্তে স্টেশনে দেখানো হয়েছিল তা তদন্ত করছে।

ব্রিটেনের রেলওয়ে অবকাঠামো পরিচালনাকারী সরকারি সংস্থার একজন মুখপাত্র বলেছেন, আমরা আমাদের বৈচিত্র্যময় যাত্রী এবং কর্মচারীদের ভিত্তি প্রতিফলিত করার জন্য কিংস ক্রসে বড়দিন থেকে রমজান পর্যন্ত সমস্ত বড় ধর্মীয় উৎসব উদযাপন করি.তবে ডিসপ্লেতে এরকম একক ধর্মীয় বার্তা প্রচার করা হয়নি।
এটি কিভাবে হলো তা অবশ্যই তদন্ত করে বের করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ