সাংবাদিককে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলো তিতুমীর কলেজ ছাত্রলীগ কর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিককে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলো তিতুমীর কলেজ ছাত্রলীগ কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর রড, লাঠিশোটা দিয়ে হামলা করেছে সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বির। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ যখম হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকালে ইফতার মাহফিল থেকে অফিসে যাওয়ার পথে তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে এই হামলা করা হয়।

সূত্র মতে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক এস এম ইমরুল রুদ্র এই হামলা করে।

ঘটনার বিষয়ে সাব্বির আহমেদ বলেন, আমার ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে ক্যাম্পাসে যাই। সেখানে ছাত্রলীগের নেতা এস এম ইমরুল রূদ্র এসে আমার সাথে সাক্ষাৎ করে। ইফতার শেষে রূদ্র আক্কাসুর রহমান আঁখি হলের নেতাকর্মীদের নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে ।

তিনি আর‌ও বলেন, তারা রড, লাঠিসোটা নিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।

সাব্বির আহমেদ বলেন, কলেজ প্রশাসনকে পরিচালনা করছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল। ক্যাম্পাসে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও কলেজ প্রশাসন কোন ব্যবস্থা নেয় না।

এই ঘটনায় তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার মুঠো ফোনে একাধিকবার কল করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায় ।

হামলার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে অবগত করা হলে তারা বলেন, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে ।

এদিকে, সময়ের আলো পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম।

সংঠনের সভাপতি জিএম ফয়সাল আলম ও সাধারণ সম্পাদক রাশেদুল হক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি জানান। অন্যথায় ফোরামের নেতৃবৃন্দ সাংবাদিক সমাজকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ