নতুন অ্যাটর্নি জেনারেল এস এম মুনির - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন অ্যাটর্নি জেনারেল এস এম মুনির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নতুন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আজ রবিবার তিনি এ দায়িত্ব পান। আগামী ৩০ মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

রবিবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।

আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ৩০ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনজনের মধ্যে এস এম মুনীর সিনিয়র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ