নারায়ণগঞ্জে টেনশন ও ডেভিল এক্সো গ্রæপের ১৭ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ থেকে টেনশন গ্রæপের ৬ সদস্য ও ডেভিল এক্সো গ্রæপের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২৫ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
এর আগে রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মাদ্রাসা রোড কবরস্থান এলাকা থেকে টেনশন গ্রæপের ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলো- রাইসুল ইসলাম সীমান্ত (২২) আরিফুল ইসলাম (২৬) হুমায়ুন হোসেন (২৪) সাজ্জাদ হোসেন (২৬) রাব্বি (২৫) জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলামের ছেলে প্রিতম ওরফে রোবায়েতি ইসফাক (২৯)।
একই সাথে আরেক উঠতি বয়সী গ্যাং ডেভিল এক্সো গ্রæপের ১১ জনকেও গ্রেপ্তার করা হয়। এরা হলো, মোঃ সারিব (১৯) আশিক (১৯), নাঈম (১৯) তুহিন হোসেন (১৮) রোসমান (১৯), একই এলাকার শাহাদৎ (১৯) সৌরভ (২০) মাহিন (২০) তুষার (২০) সৌরভ (১৯) ও আরিফ (১৯)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত টেনশন গ্রæপ এবং ডেভিল এক্সো গ্রæপ এর আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানায় রাইসুল ইসলাম সীমান্ত টেনশন গ্রæপ এর দলনেতা এবং মোঃ সারিব ডেভিল এক্সো গ্রæপ এর দলনেতা। আসামিরা রাস্তায় চলাচলরত জনগণের মালামাল ছিনতাই, বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহণে নিয়মিতভাবে ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে।
এর মধ্যে টেনশন গ্রæপের দলনেতা রাইসুল ইসলাম সীমান্ত (২২) এবং সদস্য প্রিতম ওরফে রোবায়েতি ইসফাক (২৯) ও ডেভিল এক্সো গ্রæপের সদস্য মোঃ আশিক (১৯) এবং মোঃ নাঈম (১৯) বিরুদ্ধে ইতোমধ্যে মামলা চলমান রয়েছে।
জনতার আওয়াজ/আ আ