সোনারগাঁয়ে ডাকাতিকালে ৩ ডাকাতকে গণপিটুনি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে ডাকাতিকালে ৩ ডাকাতকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ৯:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ৯:৩৪ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের নানাখী গ্রামে ডাকাতির সময় তিন ডাকাতকে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে উপজেলার নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরের দিকে একদল ডাকাত ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করতে মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। এসময় গণপিটুনি দেয়া হয় তাদের। তাৎক্ষনিক আটক তিনজনের নাম পরিচয় জানা যায়নি।
এর আগেও গত শুক্রবার একই গ্রামের আব্দুলাহদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দলের মহড়ায় এলাকাবাসী আতংকের মধ্যে ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ