লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৩০, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৩০, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন ।

গতকাল শুক্রবার (২৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ৯১৩ নম্বর পিলারের ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মুরুলী চন্দ্র কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। আহতরা হলেন- একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান এবং ও নুর ইসলামের ছেলে লিটন।

জানা গেছে, শুক্রবার রাতে গরু পাচারকারী চক্রের ৪/৫ জন ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু পাচার করতে ভারতে প্রবেশ করেন। রাখালরা ভারতীয় গরু নিয়ে বুড়িরহাট সীমান্ত দিয়ে ফিরছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তিন বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুরে নেওয়ার পথে মুরুলী চন্দ্র মারা যান। কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মুরলী চন্দ্রের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ