বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগের মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

 

ইবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে মানববন্ধন করার নির্দেশ দেয়া হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

মঙ্গলবার (২মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যূরালের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সহ-সভাপতি তন্ময় সাহা টনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের যে সিট বাতিল করে, বুয়েট প্রশাসন কর্তৃক স্বাধীনতা দিবসে ফুল দেয়ায় বাধা প্রদান করে তার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে সারা বাংলাদেশের ছাত্রসমাজ আজ জেগে উঠেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। মহামান্য হাইকোর্ট বুয়েট প্রশাসনের এই নোংরা সিদ্ধান্ত বাতিল করে ছাত্ররাজনীতির নতুন দিক উন্মোচন করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ