পক্ষান্তরে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: দুদু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পক্ষান্তরে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বর্তমান সরকার প্রধান পক্ষান্তরে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (২ এপ্রিল) সেগুনবাগিচায় শিশু কল‌্যাণ প‌রিষদ‌ে মিলনায়ত‌নে দেশ বাচাও মানুষ বাচাও আন্দোল‌নের উদ্যোগে রমজা‌নের শিক্ষায় দেশ রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার শ‌ীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, আমার ধারণা সরকার নিজেও বিশ্বাস করে যে তারা আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের কথাবার্তা চালচলন আচার-আচরণে বোঝা যায়। কিছুদিন আগে সরকার প্রধান বলে বসলেন বিএনপি নেতাকর্মীদের স্ত্রীর ভারতীয় শাড়ি আগে পোড়াতে হবে। তিনি পক্ষান্তরে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান জানিয়েন। তাহলে তিনি কি ভারতীয় শাড়ি পোড়ানোর ইঙ্গিত দিলেন?

তি‌নি ব‌লেন, বিএনপি কিন্তু ভারতের পণ্য বর্জনের কথা বলে নাই। ভারতের আনন্দবাজার বলেছে এটা বিএনপি বলেছে। ভারতের বিভিন্ন মাধ্যম, সোশ্যাল মিডিয়া বিএনপিকে জড়িয়েছে। ভারতীয় জনগনের প্রতি আমাদের কোন বিদ্বেষ নাই। ভারতীয় সরকারের একচোখা নীতিকে আমরা বিরোধিতা করি। ১৯৭১ সালে ভারত গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে ছিল কিন্তু ৫২ বছর পরে এসে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের তথাকথিত নির্বাচন, যে নির্বাচনে গণতান্ত্রিক বিশ্ব সমর্থন করে নাই কিন্তু ভারত সমর্থন করেছে।

তিনি বলেন, এ সরকারের বিরুদ্ধে যে কথা বলবে সে স্বাধীনতার পক্ষের লোক। কারণ এ সরকার গণতন্ত্রকে হরণ করেছে। স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, প্রতিদিনই নিত‌্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। সরকারের এদিকে কোন হস্তক্ষেপ নাই। সরকার ক্ষমতাশালী নাকি সিন্ডিকেট ক্ষমতাশালী এই প্রশ্নের জন্য সাবেক একজন বাণিজ্যমন্ত্রী তার চাকরি হারিয়েছে।

তিনি বলেন, ঈদের পরে আন্দোলন করবো এটা না। ঈদের আগেও এ সরকারের পতন হতে পারে। প্রতিনিয়ত এ সরকার একটি বিপদজনক অবস্থায় আছে আমার কাছে মনে হয়েছে। কারণ তারা নির্বাচিত নয়। যারা নির্বাচিত নয় তারা যে কোন মুহূর্তে পড়ে যেতে পারে। তবে এ সরকার বিদায় নেওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে পারে। তা হল তত্ত্বাবধায় সরকার পুনরায় প্রতিষ্ঠিত করা। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছে সেই তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনা।

কৃষকদলের সাবেক এ আহ্বায়ক বলেন, সরকার সমর্থিত একটি পত্রিকা সাবেক আইজির বিরুদ্ধে যে তথ্যগুলো প্রকাশ করেছে তাতে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এটা কি সরকার প্রকাশ করল নাকি অন্য কেউ? সাবেক আইজিপি তার যে পোশাক আশাক। তিনি দায়িত্বে থাকা অবস্থায় এই দেশে গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত গুম হয়েছে তাদের সংখ্যা অনেক বড়। যে সরকার ক্ষমতায় বসে আছে, যদিও আমরা তাকে মানি না তবুও অনতিবিলম্বে তাকে সা‌বেক আইজিকে আইনের আওতায় আনা উচিত।

দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনে সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন এর সভাপ‌তি‌ত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ সঞ্চালনায় আরও উপস্থিত ছি‌লেন ঢাকা মহানগর দক্ষিণ বিএন‌পির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক ভিপি নুরুল হক নুরু, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ, জাপার সহ সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ