কেএনএফের ২ সদস্য গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেএনএফের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

 

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম (৫৫) ও কেএনএফ নেতা রোয়ান লিন বম নামে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রোববার (৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। অন্যদিকে বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।

কেএনএফের দুই সদস্য গ্রেফতারের বিষয়ে আজ বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ