কোক স্টুডিও বাংলা'য় জয়া আহসান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোক স্টুডিও বাংলা’য় জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৩, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৩, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ

 

এরইমধ্যে ‘কোক স্টুডিও বাংলা’র দুটি সিজন প্রচার হয়েছে। এবার আসছে তৃতীয় অধ্যায়। শনিবার (১৩ এপ্রিল) এর প্রথম গান প্রকাশ হচ্ছে।
বরাবরের মতো কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তার সঙ্গে এবার সংগীত প্রযোজক হিসেবে থাকছেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ প্রমুখ। যারা প্রত্যেকেই গেলো আসরে তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে এবারের সিজনে বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেত্রী জয়া আহসান। ঈদের দিন (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রমোতে একঝলক দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে। যেখানে তিনি কোক স্টুডিওর সেটে ‘গান গাই আমার মন রে বোঝাই’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন।
জয়াকে ঠিক কী ভূমিকায় পাওয়া যাবে, সে বিষয়টি এখনই খোলাসা করছে না কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ। এবারের কোনও গানে তিনি কণ্ঠ দেবেন নাকি বরাবরের মতো অভিনয়ে মুগ্ধতা ছড়াবেন, তা জানতে কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের।
কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮০ জনের বেশি শিল্পী, সুরকার নিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে। এতে মোট ১১টি গান থাকছে।

নতুন চমক হিসেবে পাওয়া যাবে সংগীত তারকা হাবিব ওয়াহিদের গান। এছাড়া গেলো আসরের মতো এবারও থাকছে ব্যান্ড ‘মেঘদল’র একটি গান।o

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ