বিশেষ প্রতিনিধি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৩, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৩, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

 

আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ। সুদীর্ঘকাল ধরে গড়ে উঠা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকার মিশে থাকে নতুন বছরের শুভাগমনে। আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয় দেশমাতৃকার অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদুর অতীতকাল ধরে নির্মিয়মান বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে। শাশ্বত ঐতিহ্যের সাথে মনুষ্যত্বের অস্তিত্ব মিলে নির্মাণ করে এক সুসংহত জাতি। তাই ১লা বৈশাখের এদিনে এক উদ্দীপ্ত প্রেরণায় জেগে উঠে জাতির আত্মপরিচয়। প্রতিবছর নববর্ষ সোনালী অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে প্রেরণা দেয়।

নানা ঘটনা ও দূর্ঘটনার সাক্ষী ১৪৩০ সাল অতিক্রম করে ১৪৩১ সালের প্রভাতে অজানা কাল—প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। গত বছরের দুঃখ, অবসাদ, ক্লান্তি, হতাশা ও গ্লানিকে ডিঙিয়ে নতুন উদ্যমে অগ্রসর হওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা নববর্ষ।পহেলা বৈশাখ ১৪৩১, বাংলা নববর্ষের এই উৎসবমূখর দিনে দেশ—বিদেশের সকল বাংলাদেশীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
নববর্ষ উপলক্ষে সকলের কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে বলেন,”আজ পহেলা বৈশাখ ১৪৩১। বাংলা সনের প্রথম দিন। নববর্ষের ঊষালগ্নে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রুপ। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে নতুন গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা।

ঘোর দুর্দিনের মধ্য দিয়ে আমাদের পালন করতে হচ্ছে ১লা বৈশাখ। ফেলে আসা বছরের অশান্তি, স্থবিরতা কাটিয়ে আমরা নতুন বছরে এগিয়ে যাওয়ার অপার সম্ভাবনা দেখতে পাবো বলে বিশ্বাস করি। বর্তমান দুঃসময় ও অরাজকতার অভিঘাত সত্ত্বেও আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দুর করে ১লা বৈশাখ ভরে উঠুক পারস্পরিক শুভেচ্ছায়।

প্রতিটি উৎসবের অন্ত:স্থলে থাকে ধনী—নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন, পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্ম—গোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে। ১৪৩১ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট কায়মনোবাক্যে দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি।

নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহর কাছে সকলের ব্যক্তিগত, পারিবারিক তথা জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি।
১৪৩১ বাংলা সনের প্রত্যুষের প্রথম আলোয় আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

ব্রেকিংনিউজ/আর/এসবি

বিএনপি ‘গুম-নির্যাতনের’ কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: কাদের

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ