জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতির সাথে বার্মিংহামস্থ জগন্নাথপুবাসীর মতবিনিময় অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

আরিফ মাহফুজ
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে এবং যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়য়ারা সাদ মাষ্টারের সাথে বার্মিংহামে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দ্যোগে বার্মিংহামের পিকাডলি বান্কুইইট হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজার সভাপতিত্বে, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার গণমানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। বিশেষ অতিথির হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি,সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল,যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী,যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কাজী আঙ্গুর মিয়া,বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন,কভেন্টী বিএনপির সাবেক সভপতি জামিউর রহমান জামিল,সোয়ানসী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল কোরেশী,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুর রব, ইষ্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন,জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণণসম্পাদক আমিনুর রশীদ।
সভার শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন মৌওলানা আক্তার হোসেন জাহেদ।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ মামুন আহমদ, আরো বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির,নজরুল ইসলাম ,ইসলাম উদ্দিন খাঁন,সারওয়ার আহমদ,দেওয়ান উকিল,মোর্শেদ আহমদ ও তাসলিমা আক্তার প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ