বাজারে ক্রেতা কম, তবুও দাম চড়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাজারে ক্রেতা কম, তবুও দাম চড়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩, ২০২৪ ১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগের মতো ক্রেতা নেই বাজারে। তবে বেড়েছে প্রায় সবধরনের শাক-সবজি, মাছ-মাংস ও মসলার দাম।

টিসিবির বাজার দর অনুযায়ী, ঈদের সপ্তাহখানেক আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৫-৫৫ টাকা কেজি। সেই দাম বেড়ে বাজারভেদে ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহে কেজিতে পেঁয়াজের দাম ৫-১০ টাকা দাম বেড়েছে। অরেকটি নিত্যপ্রয়োজনীয় মসলা পণ্য রসুনের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা উভয় প্রকার রসুনের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। বাজারভেদে দেশি রসুন ১৮০-২০০ টাকা ও আমদানি করা রসুন ২৩০-২৪০ টাকা কেজি বিক্রি হয়েছে। দেশি আদার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ২৪০ টাকা হয়েছে। এ ছাড়া আলুর দাম কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। বিভিন্ন খুচরা বাজারে ৫০-৫৫ টাকা কেজি আলু বিক্রি হতে দেখা গেছে।

সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বাজারভেদে উভয় ধরনের মুরগির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বাড়তি দেখা গেছে। গত সপ্তাহে বাজারে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৮০-২০০ টাকা। বাজারে দেখা গেছে, আজ ব্রয়লার মুরগি বিক্রি হয় ২০০ থেকে ২২০ টাকা কেজি। অর্থাৎ কেজিতে অন্তত ২০ টাকা দাম বেড়েছে।

অন্যদিকে সপ্তাহ খানিক আগে খুচরা বাজারে সোনালি মুরগির কেজি ছিল ৩৪০-৩৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে সেই দাম বেড়ে হয়েছে ৩৭০-৩৯০ টাকা। অর্থাৎ সোনালি মুরগির দাম কেজিতে ৪০ টাকার মতো বেড়েছে। তবে রাজধানীর কোনো কোনো বাজারে ৪০০ টাকার ওপরেও সোনালি মুরগি বিক্রির খবর পাওয়া গেছে।

এছাড়া বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা। ১০০ ডিমে পাইকারিতে ৫ টাকা করে দাম বেড়েছে। তবে খুচরা বাজারে এখনো দাম বাড়ানো হয়নি বলে জানা গেছে।

এছাড়া, বাজারে প্রতিকেজি বেগুন ৬০-৮০ টাকা, শসা ৩০-৪০ টাকা, টমেটো ৩০-৫০ টাকা, করলা ৬০-৮০ টাকা, পটল ৬০ টাকা, গাজর ৫০-৮০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা ও চিচিঙা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দল ৬০ টাকা, লতি ৫০-৮০ টাকা, আলু ৫০-১০০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁকরোল ৫০-৮০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম চড়েছে পেঁপে ও কাঁচা মরিচের। প্রতিকেজি পেঁপে ৮০ টাকা ও কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বাজারে লালশাকের আঁটি ১৫ টাকা, পাটশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ টাকা, কলমিশাক ১৫ টাকা ও পালংশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার ভেদে এ দামের কমবেশিও দেখা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ