দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৪, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৪, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছিলেন বলেই আমি আজ সম্মানিত হতে পেরেছি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেজন্য আমি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ জানাই। উনি শুধু আমাকে দায়িত্বই দেন নি বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নে যা যা দরকার তা সব করেছেন।
শনিবার (৪ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাদুরচর এলাকায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অগ্রযাত্রায় ও অর্থনৈতিক উন্নয়নে যা ভ‚মিকা রাখছে সেজন্য আমি সত্যি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনাদের অভিনন্দন জানাই। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
এ সময় সেনা প্রধান এসএম শফিউদ্দিন আহম্মেদ আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে আমাদের ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সঙ্গে আমরা যুক্ত রয়েছি। এর ফলে আমি বুঝতে পারি ব্যবসায়ীরা এদেশের উন্নয়নের জন্য কতোটা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।
তিনি বলেন, আজ আমি এখানে এসে সত্যি খুব আনন্দিত কেননা এটি আমাদের অর্থনীতিতে সরাসরি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে যাচ্ছে এবং এই স্থাপনা স্থাপনের মাধ্যমে উৎপাদন আরো কয়েকজন বৃদ্ধি পাচ্ছে। এখনই আপনারা যে অবদান রাখছেন এবং আগামীতে যে অগ্রযাত্রা রাখবেন সেজন্য আপনাদের সুন্দর এক ভবিষ্যত দেখতে পাচ্ছি। আপনাদের প্রতি আমার শুভকামনা সবসময় রইলো।
আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ময়মনসিংহ ৫-আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভ‚ইয়াসহ বিভিন্ন শিল্প গ্রæপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ