হেলিকপ্টারে চড়ে শশুবাড়ি এলেন সিঙ্গাপুরী নববধূ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ৮, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ৮, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সিঙ্গাপুরী নববধূ হেলিকপ্টারে চড়ে পঞ্চগড়ে শশুবাড়ি এসেছেন। মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে মেঘনা এ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার যোগে পঞ্চগড়ের বোদার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া মডেল স্কুল মাঠে নামেন ওই দম্পত্তি।
এসময় পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনরা বিদেশি কনে সহ নব দম্পত্তিকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান। বিদেশি মেয়ে বাংলাদেশিকে বিয়ে করেছেন ও হেলিকপ্টারে চড়ে সিঙ্গাপুরী নববধূ আসবেন এই খবর প্রচারিত হলে তাদের দেখতে স্কুল মাঠে জড়ো হয় হাজার হাজার উৎসুক জনতা।
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আলোকপাড়া গ্রামের মো. শহর আলী ও রহিমা বেগমের ছেলে সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম শহিদ। তিনি সিঙ্গাপুরের মেয়ে মাইশা শহিদকে বিয়ে করেন।
মো. শহিদুল ইসলাম শহিদ জানান, স্ত্রীর ও নিজের ইচ্ছা পুরণে বিয়ের পর হেলিকপ্টারের চড়ে স্ত্রীকে তার শশুরবাড়ি নিয়ে আসলাম। সিঙ্গাপুর থেকে বিমান যোগে ঢাকা পৌঁছে স্ত্রীর ইচ্ছায় হেলিকপ্টার যোগে নিজ গ্রামের বাড়িতে আসেন। ৭ ভাই-বোনের মধ্যে শহিদুল ইসলাম পঞ্চম।
উল্লেখ্য শহিদুল ইসলাম শহিদের বড় ভাই রবিউল ইসলাম আজকালের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তিনি প্রধান মন্ত্রীর কার্যালয়ের বিটে কাজ করেন।
জনতার আওয়াজ/আ আ