তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বিএসএফ নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে রনচন্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জলিল (২৪) উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে এবং ইয়াসীন আলী (২৩) তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের কেতাব আলীর ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি বিষয়টি অবগত করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন ওই দুই যুবক।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতদের নাম-পরিচয় পাওয়া গেছে। তবে পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনও কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ