ওমরা শে‌ষে দে‌শে ফিরেছেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওমরা শে‌ষে দে‌শে ফিরেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র ওমরাহ হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ মে) সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১টা ৩৫ মিনিটে ঢাকা বিমানবন্দ‌রে পৌছান তি‌নি।

এসময় মহাসচিব বলেন, ওমরাহ করতে গিয়েছিলাম ওমরাহ করে আসলাম। দেশবাসীর জন্য আল্লাহর ঘরে বসে দোয়া চেয়েছি
আপনারা আমার জন্য দোয়া করেছেন।

এর আগে ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, সস্ত্রীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমরা পালন শেষে বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ