সমাজের বৈষম্য-কুসংষ্কার ‍দূর করে বাঙালিকে আলোর পথ দেখিয়েছে: প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাজের বৈষম্য-কুসংষ্কার ‍দূর করে বাঙালিকে আলোর পথ দেখিয়েছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন সমাজের বৈষম্য ও কুসংষ্কার ‍দূর করে বাঙালিকে আলোর পথ দেখিয়েছে।

বুধবার (৮ মে) বিকেলে নওগাঁর পতিসর রবীন্দ্র কাচারিবাড়ীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পরিচয় স্বনির্ভর দেশ গড়বার কারিগর নয়, তার পরিচয় তিনি একজন কবি। রবীন্দ্রনাথের কবিতা, সাহিত্য দিয়ে সকলের মনের অন্ধকার দূর করে আলো জ্বালানোর চেষ্টা করেছেন। সেই আলোয় আমরা আলোকিত হবো।

পরে দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও নওগাঁ জেলা প্রশাসনের এসব কর্মসূচির আয়োজন করেন।

আলোচনা সভায় ‘সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা এবং রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ প্রতিপাদ্য বিষয় নিয়ে স্মারক আলোচনা করেন নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মোজাফফর হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, ব্রহানী সুলতান মামুদ গামা, ওমর ফারুক সুমন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বক্তব্য রাখেন।

এদিকে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে কবির গবেষক, ভক্ত ও অনুরাগী ঢল নামে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ