আড়াইহাজারে আচারণ বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারনায় হুইপ বাবু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে আচারণ বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারনায় হুইপ বাবু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লংঘন করে নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। প্রতিদিন কোথাও না কোথাও তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে অংশ নেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ মে) তিনি আড়াইহাজার পৌরসভা কার্যালয়ে তিনি নির্বাচনী সভায় অংশ নেন। দুপুর ১২টায় শুরু হওয়া সভা শেষ হয় বিকাল ৩টায়। এই সময় এমপি বাবু সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাইকে স্বপনের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেন।
আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের আচারণ বিধি না মেনে সংসদ সদস্য ও হুইপ নজরুল ইসলাম বাবু উপজেলা আওয়ামীলীগ থেকে সাইফুল ইসলাম স্বপনকে প্রার্থী হিসেবে ঘোষনা করেন। স্বপন কালাপাহাড়িয়া ইউনিয়নের বিগত ইউপি নির্বাচনে ২২শ ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন। সেই ইউপি চেয়ারম্যানকে প্রার্থী ঘোষনা করায় স্থনীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মেনে নিতে পারছেনা। এই ক্ষোভে মোট ৯ জন মনোনয়ন জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জোর করে ৬ প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করান। বর্তমানে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, সাবেক ভিপি কাজী সুজন ইকবাল ও আওয়ামীলীগ মনোনীত সাইফুল ইসলাম স্বপন প্রতিদ্বন্ধিতা করছেন।
এ ব্যাপারে জানার জন্য জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ এর মোবাইল নাম্বার (০১৫৫০০৪২২৫৭) এর বার বার ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি জানান, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। খোঁজ নিয়ে তার পর বলতে পারবো।
এদিকে উপজেলার ভোটারা সুষ্ঠু ভোট নিয়ে শংকা প্রকাশ করেছেন, ভোটার আবুল কাসেম সামসুল ইসলামসহ আরা অনেকে জানান, সুষ্ঠ নির্বাচন হলে শাহজালাল মিয়া বিপুল ভোটে জয়লাভ করবেন।
অপরদিকে সামাজিক যোগাযোগ ফেইসবুকে আওয়ামী লীগের আলোচনার ছবি আপলোড করে কাউন্সিলর মমিনুল ইসলাম শোভ লিখেছেন, ২১ তারিখ আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আড়াইহাজার পৌর সভায় আওয়ামী লীগ কর্তৃক নির্বচিনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদেও হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ