আগামীকাল নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১০, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১০, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ আটককৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।
আগামীকাল (১১ মে) নয়াপল্টনে এ প্রতিবাদ সমাবেশ করবে যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত সোমবার (৬ মে) দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না এ প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেন।
জনতার আওয়াজ/আ আ