আ'লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে শুরু হওয়া আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে। এতে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল।

শনিবার (১১ মে) দুপুরে মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশে এমন চিত্র দেখা যায়। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সে সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে দেখা যায়। পরে দুপুর ৩টায় মূল সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এদিকে সকাল থেকে এই সমাবেশে যোগ দিতে দলে দলে গজনবী রোডে আসতে থাকেন আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর হতে পুরো সমাবেশস্থল কয়েক হাজার নেতাকর্মীতে ভরে যায়। সমাবেশস্থল থেকে মোহাম্মদপুর বিহারী ক্যাম্প পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়। ভিড়ের কারণে নতুন করে কোনো মিছিল ভেতরের দিকে ঢোকার মতো পরিস্থিতি নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ