১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১২, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১২, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মে) বিকেল সাড়ে তিনটায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান।

১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে ওলামায় ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল করিম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ ইসলামিক পার্টি মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, বাংলাদেশ কল্যাণ পার্টি মহাসচিব আবু হানিফ উপস্থিত আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ