ডোনাল্ড লু কে নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডোনাল্ড লু কে নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ব‌লে‌ছেন, অবৈধভাবে আসা হিন্দুস্তানি পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। হিন্দুস্তানের সাথে যত অবৈধ চুক্তি আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙ্গেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা- এই বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যাথা নেই। বিএনপি বিশ্বাস করে দল। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যেই দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো৷ লু নিয়ে এত উৎসাহিত আমরা নই, লু নিয়ে উৎসাহিত আপনারা (আ. লীগ)। লু কি বার্তা নিয়ে আসছেন, সেটা আপনারা জানেন, আমাদের জানার কথা নয়। কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন।

ভারতীয় পণ্য পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের দাবি জানিয়ে তিনি আরো বলেন, আমাদের দাবি সীমান্ত বন্ধ করতে হবে। অবৈধভাবে আসা হিন্দুস্তানি পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। হিন্দুস্তানের সাথে যত অবৈধ চুক্তি আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙ্গেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়।

বিএনপির এই নেতা আরও বলেন, ভারত আমাদের বন্ধু আমরা অস্বীকার করি না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে আমরা বিশ্বাস করি। কিন্তু সেই ভারতে আজকে অবৈধভাবে বিষপ্রয়োগকৃত জিনিসপত্র এদেশে প্রবেশ করিয়ে দিচ্ছে তার খবর কি এই সরকার রাখে? রাখে না। এই সরকার খবর রাখে শুধু খালেদা জিয়াকে কতদিন জেলখানায় রাখতে হবে, খালেদা জিয়ার বিরুদ্ধে যে অসত্য মামলা, সেই মামলায় কিভাবে সাজা দেওয়া যায়, মির্জা আলমগীরকে কতদিন জেলে রাখা যায়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে দমন করা যায়, কিভাবে লুট করা যায়। এই সরকার মানুষের খবর রাখে না।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার অবৈধ সরকার। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা আজকে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

জয়নুল আবদিন ফারুক বলেন, আজকে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেয়া হয় না। এর কারণ স্পষ্টভাবে আপনাদের (সরকার) জানাতে হবে। কেন মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে। আজকে রিজার্ভ তলানীতে পৌঁছে গেছে৷ বাংলাদেশে বর্তমান সংকট আপনাদের দ্বারা সমাধান করা সম্ভব নয়। তাই জোর করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আর কোনোদিনও সম্ভব হবে না। দেশের মানুষ জেগেছে।

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবি এম ফারুকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সঞ্চালণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিম। এসময় আরও বক্তব্য দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল হক জামাল, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ