বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে। অথচ আজকে সাত মাসের বেশি ফিলিস্তিনের ওপর গণহত্যা হচ্ছে, নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে, এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই। বরং নির্বাচন ভন্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইহুদিদের সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এদেরকে চিনে রাখতে হবে, এদের মুখোশ আজকে উন্মোচিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লেবাসধারী ইসলামী দল যারা সরকারের বিষদগার করে, কথায় কথায় সমাবেশ করে এরা আসলে একটি শব্দ একটি বড় মিছিল ফিলিস্তিনের পক্ষে করে নাই। আমেরিকায় বড় মিছিল হয় ইংল্যান্ডে বড় মিছিল হয়, আমাদের জয় বাংলা লীগ মিছিল করে আর তোমরা ইসলামি দলের পরিচয় দাও কিন্তু একটা বড় মিছিল- সমাবেশ করো নাই। তোমরা আসলে ধর্ম ব্যবসায়ী, এদেরও চিনে রাখতে হবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা দেখি কিছু ইসলামী দল আছে, তারা কারণে অকারণে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে। আজকে তারা কই? তাদেরতো খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচনের আগে সরকার নামানোর জন্য বায়তুল মোকাররম, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। ফিলিস্তিনের পক্ষে বাইডেন বা ইসরায়েলের বিরুদ্ধেতো একটি বড় সমাবেশ করতে দেখলাম না। বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখি সরকারের বিরুদ্ধে কথা বলতে। কই নেতানিয়াহুর বিরুদ্ধেতো কথা বলতে দেখলাম না। এর কোথায় লুকিয়ে আছে? এরা আসলে ইসলাম প্রেমী নয়, এরা হচ্ছে মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। এদের মুখোশ উন্মোচন করতে হবে।

এসময় মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ