বরগুনার বেতাগী উপজেলায় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরগুনার বেতাগী উপজেলায় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

 

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ও গাড়িচালক সজিবকে অবৈধ একটি রিভলবারসহ আটক করেছে পুলিশ। একইসাথে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ তার ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ব্যক্তিগত গাড়িতে বেতাগী পৌরশহর থেকে মোকামিয়া যাবার পথে উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বেতাগী থানার একটি টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এ সময়ে গাড়ির মধ্যে বসে থাকা চেয়ারম্যান প্রার্থীর সিটের পাশ থেকে অবৈধ রিভলবার উদ্ধার করে পুলিশ।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

আটককৃত ওই চেয়ারম্যান প্রার্থী বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বেতাগী উপজেলা আ.লীগের সাবেক সদস্য। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর মরহুম আবুল হোসেন সিকদারের ছেলে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ