সিলেটে ফিলিং স্টেশনে আগুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে ফিলিং স্টেশনে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৭, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৭, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগরীর রায়নগরের বিরতি ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টা ১০ মিনিটের দিকে বিরতি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফিলিং স্টেশনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত আমীন তৌহিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ