প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর যুবলীগের আনন্দ শোভাযাত্রা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর যুবলীগের আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৭, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৭, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করেছে যুবলীগ।

শুক্রবার (১৭ মে) বিকেলে নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে যুব সমাবেশ ও ‘দুর্গম পথের নির্ভীক যাত্রা’ শীর্ষক শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।

জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান।

মহানগর যুবলীগের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য গোলাম মোস্তফা কামাল শামীম, জিয়াউল হক, ইফফাত হোসেন রিজন, মহানগর যুবলীগ নেতা মারুফ হোসেন মুন্না, মিল্টন খন্দকারসহ প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমাদের বাংলাদেশ সৃষ্টি হতো না। তেমনি ৪৪ বছর আগে দেশের ক্রান্তিলগ্নে শেখ হাসিনা ফিরে না আসলে বিশ্বের দরবারে এ বাংলাদেশ আমরা পেতাম না। স্বল্পোন্নত থেকে দেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত করার মহানায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগ প্রধানমন্ত্রীর অন্যতম ভ্যানগার্ড হিসেবে প্রস্তুত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ